চট্টগ্রাম, ২ আগস্ট ২০২৬ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বিগত শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা পরিষদ টাওয়ারের টাউন হলে আনন্দঘন পরিবেশে অত্র হৃদয়গ্রাহী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রাক্তন ছাত্র ছাত্রী বৃন্দ একত্রিত হয়ে বিদায়ী কমিটিকে অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত কমিটিকে সাদরে বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ব্যাচ বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয় এবং তারপর ১মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর বিদায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সাধারণ সভায় বিদায়ী সভাপতির স্বাগত বক্তব্যের পরে বিগত কমিটির আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ রশিদুল হাসান চঞ্চল।
সাধারণ সভার আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় প্রাক্তন সহপাঠী বন্ধুরা নবনির্বাচিত কমিটির সুযোগ্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। অভিষিক্ত হওয়ার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ব্যাচ ৩২ ক্লাবের ভবিষ্যত কার্যক্রমের একটি পরিকল্পনা উপস্থিত সদস্যদের সামনে উপস্থাপন করেন।

ছবি : নবনির্বাচিত সভাপতি সাজ্জাদুল আনিস টিটো।
তিন বছর মেয়াদী কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের সাজ্জাদুল আনিস টিটো সভাপতি ও মার্কেটিং বিভাগের মোহাম্মদ আখতার মঈনুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড. আলাউদ্দিন, আরিফুর রহমান সুমন ও নুসরাত জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসাইন ও নাজমুল হক, কোষাধ্যক্ষ মো: একরামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোমেন মজুমদার, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো: কাইছার উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক নওরিন করিম, তথ্য ও গবেষণা সম্পাদক মো: হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এরফানুল ইসলাম খান, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক নায়না ইসলাম। কার্যনির্বাহী সদস্য হলেন মো: রাশেদুল করিম, মোহাম্মদ জুনাইদ কবির, মো: রশিদুল হাসান চঞ্চল, মোহাম্মদ সালাহউদ্দিন, জুলেখা জলি এবং কাজী ওমর এলাহী।

ছবি: নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার মঈনুল হক।

অভিষেক ও সাধারণ সভায় সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রিপায়ন বড়ুয়া, অধ্যাপক ড. ওয়াহিদুল আলম, অধ্যাপক ড. চৌধুরী মনিরুল হক, অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, অধ্যাপক ড. ইকবাল সরোয়ার, আমিরুল ইসলাম, আবু বকর সিদ্দিক দুলাল, এম. আর. চৌধুরী মিল্টন, সুমিমা ইয়াসমিন সুমি, নায়না ইসলাম, শিশির পারিয়াল, মালকাতুল মনির এবং অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এরফানুল ইসলাম খান লাবু।

অভিষেক পর্বের পরে অনুষ্ঠিত হয় নৈশভোজ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করে ব্যাচ ৩২ ক্লাবকে আরো অধিক গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে অত্র মনোমুগ্ধকর অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
