শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভীনদেশী সংস্কৃতিচর্চা রুখতে হবে : ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্যারিস্টার মীর হেলাল এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : নিকট অতীতে বাংলাদেশী সংস্কৃতিকে দূরে ঠেলে টেলিভিশন চ্যানেলগুলোতে ভীনদেশী সংস্কৃতির চর্চা বেশি হয়েছিল, যা অত্যন্ত দু:খজনক এবং বর্জন করা উচিত ছিল। ভবিষ্যতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো দেশের সংস্কৃতি ও মানুষের আকাঙ্খার প্রতি নজর রেখে সংবাদ এবং অনুষ্ঠান বৃদ্ধি করার প্রত্যাশার কথা জানিয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম এবং ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন। তিনি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরও বলেন জনগনের কল্যান ও প্রত্যাশার দিকে গনমাধ্যমকে নজর দিতে হবে।

বিগত শনিবার ১ আগষ্ট বিকেল ৪টায় নগরীর লালখান বাজারে স্যাটেলাইন চ্যানেলটির কার্যালয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম -৯ আসনের সাংসদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি আবদুস সাত্তার, শিপিং এজেন্ট এসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন, আবুল খায়ের গ্রুপের জিএম (কর্পোরেট) আরিফুল ইসলাম শিপলু, ফুলকলি গ্রুপের মহাব্যবস্থাপক এম এ সবুর, চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মঈনুদ্দীন কাদের লাভলু , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মঈনুল হাসান।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, টেলি প্রজন্মের গনমাধ্যমের মূল উদ্দেশ্য মানুষের কাছে সঠিক তথ্য প্রচার করা। আমরা চাই গনমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হবে। পাশাপাশি চট্টগ্রামের মতো আঞ্চলিক খবরকে বেশি গুরুত্ব দিবে।

চট্টগ্রাম -৯ আসনের সাংসদ আবু সুফিয়ান বলেন, জনগনের ভোটে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে যে গনতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে, সেই পথে ইলেকট্রনিক গনমাধ্যমগুলো দেশের উন্নয়নে কাজ করবে বলে আমরা আশা করি। পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে উদ্যোগী হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অপরাধ নির্মূলে বড় সহায়ক। বর্তমানে গনমাধ্যম সেই ভূমিকা পালনে আরও উদ্যোগী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

পরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে স্যাটেলাইন টেলিভিশনটি ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত