শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

৫ আগষ্ট কে কেন্দ্র করে নাশকতা করার সক্ষমতা পলাতক আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

আসন্ন ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ও পলাতক ফ্যাসিস্ট বাংলাদেশ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।আজ সোমবার ৩ আগস্ট দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার কোনো সক্ষমতা নেই।সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর ভাষ্য, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব  সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত