ছবি : সংগৃহীত
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ৩ আগস্ট রাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জনান হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালের আলোচ্যসূচিতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় রয়েছে।
সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি আগামীকাল মঙ্গলবার ৪ আগস্ট বিকেলে ঢাকা ত্যাগ করবেন।
