রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জুলাই শহীদদের গুণাবলি শুধু বক্তব্যে নয়, চরিত্রে ধারণ করতে হবে : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান ও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তাদের গুণাবলি কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত চরিত্রে ধারণ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, “জুলাই শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি তাদের যথাযথ সম্মান দিতে না জানি, তবে আমরা নিজেরাও কোনোদিন মহান হতে পারব না।”

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট নতুন রেলওয়ে স্টেশন-সংলগ্ন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভে বৃষ্টি উপেক্ষা করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান জুলাই শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে একটি যুদ্ধবিধ্বস্ত ও ধ্বংসের মুখে থাকা দেশকে টেনে তুলেছিলেন, ঠিক একইভাবে একটি সংকটাপন্ন রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিকে পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জুলাইয়ের যোদ্ধারা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন। তাই প্রতিটি শহীদ ও তাদের পরিবারের অবদানকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে।”

শ্রদ্ধাঞ্জলি অর্পণকে প্রতীকী উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোই যথেষ্ট নয়। শিক্ষাব্যবস্থার সংস্কার, চিকিৎসা খাতের পুনর্জাগরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এখন মূল কাজ হওয়া উচিত। এ ক্ষেত্রগুলোতে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে শহীদদের আত্মা শান্তি পাবে।

তিনি আরও বলেন, আমাদের কাজ এমন হওয়া উচিত, যাতে শহীদদের মা-বাবা অনুভব করতে পারেন যে তাদের সন্তানদের আত্মত্যাগ বৃথা যায়নি এবং সেই লক্ষ্য বাস্তবায়নের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের ওপর অতীতে নির্যাতন চালানো হলেও তারা সবসময় মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন সমাজ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠার যে পথ তৈরি হয়েছে, তা অনুসরণ করেই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক এস. কে. খোদা তোতন, তোফাজ্জল হোসেন, আব্দুল আলিম স্বপন, এস. ফরিম, আব্দুল মান্নান, এস. এম. আজাদ, দাদন দড়ি সুরুজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত