শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের সামনে একটি নতুন স্বপ্ন : উপাচার্য বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি গণজাগরণ, যেখানে শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশকে নতুন দিকনির্দেশনা দেয়। তাই জুলাই অভ্যুত্থানের মূল্যায়ন করতে হলে আমাদের আগে বুঝতে হবে এই বিপ্লবে জনগণের প্রত্যাশা কি ছিল।

বুধবার ৫ আগস্ট বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া এসব কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, প্রকৃত অর্থে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের সামনে একটি নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দিগন্ত উন্মোচন করেছে। সেদিন রাজপথে যে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, দেশ গড়ার লড়াই কখনো শেষ হয় না। পরবর্তী প্রজন্মের জন্য সে লড়াই অব্যাহত রাখতে হবে। সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বনির্ভর, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই জুলাই শহীদদের প্রতি ঋণ পরিশোধের আন্তরিক প্রচেষ্টা বাস্তবায়িত হতে পারে। জুলাইয়ের যে চেতনা সে চেতনা যাতে কোনভাবেই ব্যাহত না হয় সে চেষ্টায় আমাদের অবিচল থাকতে হবে।

বিজিসি ট্রাস্টের রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রয়ক প্রফেসর মো. সিরাজ উদ-দৌলা৷ ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম।

উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, প্রক্টর ইনচার্জ ড. সিরাজ মিয়া ও ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...
সর্বশেষ সর্বাধিক পঠিত