শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন আড়াই হাজারের বেশি মানুষ

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সী ২,৫০০-এর অধিক বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। এছাড়া প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, বিশুদ্ধ পানি পান এবং বন্যা-পরবর্তী রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ এটিএম রেজাউল করিম তিনি বলেন, “পার্কভিউ হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়; এটি মানুষের পাশে থাকার একটি অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আজকের এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হাসপাতাল সর্বদা প্রস্তুত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব এস. এম. কামরুজ্জামান। তিনি বলেন, “বন্যার মতো দুর্যোগে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় দ্রুত চিকিৎসাসেবা। পার্কভিউ হাসপাতাল লিমিটেড যেভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এভাবে মানুষের পাশে এগিয়ে আসে, তাহলে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে। আমি পার্কভিউ হাসপাতালের এই মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।”

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, কর্মকর্তা আব্দুস সোবহান, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই পার্কভিউ হাসপাতাল লিমিটেড উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে অঙ্গীকারবদ্ধ। বন্যা, মহামারি কিংবা যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যেকোনো সংকটময় সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং মানবিক সহায়তা অব্যাহত থাকবে। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাব।”

উল্লেখ্য, পার্কভিউ হাসপাতাল লিমিটেড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনতামূলক কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগকালীন মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতেও জনকল্যাণে আরও বিস্তৃত পরিসরে মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত