শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আজ সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোববার চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন  সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো মন্ত্রীর এটিই প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। সফরকালে তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন।

কালবেলা অনলাইনের সংবাদ অনুসার, সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল। সিঙ্গাপুরের বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানাবেন, সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সিডিএ এবং সিঙ্গাপুরে বাংলাদেশের জন্য নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদলের সম্মানে অভ্যর্থনা নৈশভোজ অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন, যারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীকাল সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুরে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের দেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে অংশগ্রহণ ও বিনিয়োগে আগ্রহী পিএসএ ইন্টারন্যাশনাল পরিদর্শন করবেন।একইদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাসের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ থেকে বৈধপথে প্রবাসীদের প্রেরণসহ মানবসম্পদ রপ্তানি ইস্যুতে আলোচনা করবেন। দুপুরে সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আব্দুল রহিমের সঙ্গে বৈঠক ও পরে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শামা ওবায়েদ। বিকেলে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে শামা ওবায়েদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তুয়াসওয়ান পরিদর্শন করবেন।

বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাঁর প্রতিনিধি দল। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত