রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম নগরীতে অর্ধলক্ষ টাকা লুট, ৫ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর থেকে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম ওরফে পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)।বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) উত্তর পাশে এই ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি ছোরা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোনও।
বাকলিয়া থানা হতে জানা যায় গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে অটোরিকশাযোগে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন রিদোয়ান (২৫) ও তার স্বজন আব্দুর রাজ্জাক।
শাহ আমানত সেতুর উত্তর পাশে পৌঁছালে আরমান (২৯), আরফান ওরফে ইরফান (২৪), করিম ওরফে পঞ্চ (২১) এবং অজ্ঞাতনামা আরও একজন ছুরি নিয়ে তাদের পথরোধ করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্র, হাতঘড়ি, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয়। বাধা দিলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে রিদোয়ানের ছোট ভাই রিফাতুল ইসলামের উরু ও হাতে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মামলার এজাহারে বলা হয়, পরদিন রিদোয়ানের ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে ভিসা কার্ড ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন বিকাশ মার্চেন্ট নম্বরে ১ লাখ ২৬ হাজার টাকা স্থানান্তর করা হয়। একই সময়ে রিদোয়ানের বিকাশ থেকে ৬ হাজার এবং তার ভাইয়ের বিকাশ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়।

পরে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রাকিবের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল উদ্ধার করা হয়। আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে গোলাম হোসেনকে গ্রেফতার করা হয়।

সম্পর্কিত খবর

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত