শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

হাসপাতালের সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না : মাহবুবের রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেছেন, সবার জন্য সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ( ১১ আগষ্ট ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একসময় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মান এতটাই উন্নত ছিল, যা অনেক সরকারি হাসপাতালের চেয়েও প্রশংসনীয় ছিল। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মাহবুবের রহমান শামীম বলেন, রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য হচ্ছে দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য কার্যকর, মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। আমরা এমন একটি আগামীর বাংলাদেশ দেখতে চাই, যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষের প্রাণ হারাতে হবে না, কোনো অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু হবে না এবং কোনো নবজাতক মায়ের কোল খালি করে চলে যাবে না। তিনি বলেন, আমাদের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব হচ্ছে সেই হারিয়ে যাওয়া গুণগত মান আবারও ফিরিয়ে আনা। আন্দরকিল্লা চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু। এই এলাকায় যদি আমরা উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি, তাহলে চিকিৎসার জন্য মানুষকে অন্যত্র ছুটতে হবে না।

শামীম বলেন, হাসপাতালের সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জেমিসন মাতৃসদন হাসপাতালকে আরও আধুনিক, জনবান্ধব ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে মাহবুবের রহমান শামীম হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা, হাসপাতালের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, হাসপাতালে প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত