শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মার্কিন বিনিয়োগকারীদের সব ধরনের নীতি সহায়তা, সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো :- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী  

বাংলাদেশে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে নিশ্চিন্ত ও নির্ভয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের নীতি সহায়তা, সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।বুধবার ১২ আগস্ট সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকা সফররত মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠকে অর্থমন্ত্রী মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশের পরিপ্রেক্ষিতে বলেন, আপনারা নিশ্চিন্তে এবং নির্ভয়ে বিনিয়োগ করুন। আমরা আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে বর্তমান সরকার ‘ডিরেগুলেশন’ বা নিয়ন্ত্রণ শিথিলকরণের নীতি গ্রহণ করেছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পাশাপাশি দুর্নীতি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, গত ১৫ বছরে একটি স্বৈরাচারী সরকার রাষ্ট্রব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নীতি সহায়তা সহজ করা এবং ব্যবসাবান্ধব আইন-কানুন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অলিভার সিম্পসন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ারম্যানের কোম্পানি প্রতিনিধি। প্রতিনিধিদলের পক্ষে উদ্বোধনী বক্তব্য দেন মাস্টারকার্ডের বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিষয়াবলি, সরকারি বিষয়াবলি ও নীতিমালা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য রাভি অরোরা।তিনি জানান, গণতান্ত্রিক সরকারের কাছে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রত্যাশা। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ পর্যবেক্ষণ করতে তারা সফরে এসেছেন। বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাভি অরোরা আরো বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়া গেলে মার্কিন ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বদ্ধপরিকর।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নীতি সহায়তা জোরদার এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয় এবং ভবিষ্যতে এইধরনের বৈঠক আরো আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত