শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি-সা. সম্পাদকের হস্তক্ষেপে জামিন পেলেন ৫ নারী আইনজীবী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৫ জন নারী আইনজীবীদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন প্রাপ্ত পাঁচ নারী আইনজীবীরা হলেন—অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।

জানা গেছে, গত ১৫ আগষ্ট নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসা থেকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগ এনে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে পাঁচজন নারী আইনজীবীও ছিলেন। পরে তাদের জামিনের বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন উদ্যোগ নেন। রোববার (১৬ আগস্ট) আদালতে জামিন আবেদন শুনানি শেষে পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করা হলে আদালত ৫ নারী আইনজীবীকে জামিনে মুক্তি পান।

এদিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি তারিক আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিনের হস্তক্ষেপে পাঁচ নারী আইনজীবীর জামিন পাওয়ার বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একইসঙ্গে আমাদের সহকর্মী আইনজীবীদের আইনগত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা তাদের জামিনের জন্য আইনগতভাবে সহযোগিতা করেছি। অপর ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ সময় জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর উপস্থিতিতে সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন, সাবেক মহানগর পিপি আবদুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক এ এস এম বজলুল রশিদ মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ,সাবেক ডিএজি আবুল হাসেম, সাবেক সভাপতি কফিল উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাত থেকে আটশত সিনিয়র ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত