শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক প্রতিবেদক

ইসলামাবাদ: স্বাস্থ্য নিয়ে দীর্ঘ উদ্বেগের পর অবশেষে কিছুটা স্বস্তি পেলো পাকিস্তানের সাবেক সরকারপ্রধান তারকা ক্রিকেটার ইমরান খানের ভক্তকূল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে বলে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-এর তরফে জানানো হয়েছে।

পিটিআই-এর মুখপাত্র নইম হায়দার পাঞ্জুথা এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ‘শিফা ইন্টারন্যাশনাল হাসপাতাল’-এ স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন।

২০২৩ সালের আগস্ট মাস থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি রয়েছেন ৭৩ বছর বয়সি ইমরান। জেলের পরিবেশে তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হচ্ছিল বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল তাঁর পরিবার এবং দল। এমনকি, জেলে থাকার কারণে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বলেও দাবি করেছিলেন তাঁর আইনজীবীরা।

শীর্ষ আদালতের এই নির্দেশের পর পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি জানিয়েছেন, “এটি অত্যন্ত স্বস্তিদায়ক একটি নির্দেশ। তবে এই নির্দেশ আরও আগে এলে ওঁর চোখ এবং সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না। চিকিৎসকরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ওঁর হাসপাতালেই থাকা উচিত।”

২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরানের বিরুদ্ধে তোষাখানা, বেআইনি বিবাহ-সহ একাধিক মামলা দায়ের করা হয়। যদিও ইমরান প্রথম থেকেই দাবি করে আসছেন, তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই মিথ্যে মামলাগুলি সাজানো হয়েছে। তাঁর দলের (PTI) নির্বাচনী প্রতীকও কেড়ে নেওয়া হয়, যার ফলে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তাঁর দলের প্রার্থীদের নির্দল হিসেবে লড়তে হয়েছিল।

ইমরানের এই পরিণতিতে আন্তর্জাতিক স্তরেও উদ্বেগ ছড়িয়েছিল। গত ফেব্রুয়ারি মাসেই ভারত-সহ বিশ্বের একাধিক প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি জেলের ভেতরে ইমরানের শোচনীয় অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর প্রতি উপযুক্ত চিকিৎসার দাবি জানিয়েছিলেন

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত