রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে ভান্ডালজুড়ি থেকে পানি পতেঙ্গা এলাকায় আনা ছিল আমার প্রথম পদক্ষেপ : জানে আলম

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের পানি সংকটে থাকা পতেঙ্গা, কাট্টলীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের পানি সংকট ছিল। টানেল ব্যবহার করে পতেঙ্গা এলাকায় পানি সরবরাহ হলে ওই এলাকার সুপেয় পানির চাহিদা মিটবে। এনিয়ে কর্ণফুলী টানেলের ইউটিলিটি ডাক্ট ব্যবহার করে ভান্ডালজুড়ির পানি শোধনাগার থেকে পতেঙ্গা এলাকায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপনে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার ( ১৮ আগষ্ট ) বিষয়টি নিশ্চিত করে জানান ওয়াসার জনসংযোগ কর্মকর্তা আবুল কাসেম।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের গত ১১ আগষ্ট দেওয়া অনাপত্তিপত্রে বলা হয়েছে, পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে কর্ণফুলী টানেলের কাঠামোগত নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বিদ্যমান ইউটিলিটিগুলোর সঙ্গে সামঞ্জস্যের বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা করতে হবে।

এদিকে, সুপেয় পানি সরবরাহ বাড়লে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান হবে। সাগর তীরবর্তী হওয়ায় এসব এলাকার পানি লবণাক্ততা প্রবণ।

ভান্ডালজুড়ি পানি শোধনাগার থেকে দৈনিক প্রায় ২ কোটি লিটার পানি এসব এলাকায় সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছে ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, চট্টগ্রাম ওয়াসায় যোগদানের পর টানেল দিয়ে ভান্ডালজুড়ি থেকে পানি পতেঙ্গা এলাকায় আনা ছিল আমার প্রথম পদক্ষেপ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনাপত্তি প্রদানের মাধ্যমে সেই উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হলো। তিনি আরও বলেন, টানেল দিয়ে পানি আনার জন্য পাইপলাইন স্থাপন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সেতু কর্তৃপক্ষ ও টানেলের মূল ঠিকাদারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত