শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করেছে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

ছবি : আইএসপিআর

 

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকার পরিবেশের ওপর ব্যাপক চাপ তৈরি করেছে বলে অভিমত প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে ওই এলাকায় মাদক চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ২০ আগস্ট মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ শেষে তিনি এই কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘আপনারা জানেন, রোহিঙ্গা ইস্যু কীভাবে আমাদের প্রভাবিত করেছে। ওই এলাকায় পরিবেশের ক্ষতি করা থেকে শুরু করে অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্ম সেখানে ঘটছে।’ ক্যাপস্টোন কোর্সে আলোচিত জাতীয় চ্যালেঞ্জগুলোর প্রসঙ্গ তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা এবং জ্বালানি সংকটের কথা উল্লেখ করেন।

কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এসব বিষয়ের ওপর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আমি মনে করি, নিজ নিজ ক্ষেত্রে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের এই জ্ঞান গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।’

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। আইএসপিআর আরও জানায়, এবারের কোর্সে ৩৯ জন ফেলো অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক এবং ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত