শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি, মেরিডিয়ানসহ চার প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের জরিমানার আওতায় পড়েছে ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি, মেরিডিয়ান ফুড প্রোডাক্টস, উৎসব সুপার শপ এবং রিও ক্যাফে-মাজায়দার। এসময় মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এ চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানক জরিমানা করা হয়। গতকাল রবিবার সকালে অভিযানের বিস্তারিত তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম।

তিনি বলেন, শনিবার (২২ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত, চট্টগ্রাম মহানগরের মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারিতে নিম্নমানের ঘি ব্যবহার, ভেজাল খাদ্যপণ্য, মেয়াদোত্তীর্ণ মিষ্টি-কেক-বিস্কুট সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং প্রয়োজনীয় নিবন্ধন না থাকার মতো অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মেরিডিয়ান ফুড প্রোডাক্টসে নিম্নমানের চিপস, নুডলস ও ম্যাংগো বার উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ, পোকামাকড়যুক্ত কাঁচামাল ও পোড়া তেল ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসময় ওই প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। উৎসব সুপার শপে মানহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মাংস সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, পণ্যের লেভেলিংয়ে অনিয়ম, নিবন্ধন ছাড়া শিশুখাদ্য ও ফুড সাপ্লিমেন্ট বিক্রিসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া রিও ক্যাফে-মাজায়দারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও সনদ না থাকার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানোন্নয়ন ও প্রয়োজনীয় তথ্য-প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং র‍্যাব-৭, সিএমপি ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত