ক্লান্ত পথিক
-কৌশিক ভট্টাচার্য্য
———————-
বাস্তব আর কল্পনা
দুটোই ভিন্ন গতির তটরেখা-
একা নির্জন প্রান্তে
কতো স্বপ্ন শত কল্পনা
কিন্তু প্রকৃতির কাছে তার কোন মূল্য নেই।
কত কিছুই না ভাবি সারাক্ষণ স্বপ্ন জগতে,
যখন স্বপ্নে ডুবে যায়
বাস্তব থেকে তখন অনেক দূরে।
সবই রঙ-বেরঙের
রংধনুর সাত রং- হার মেনে যায় মন
বিভোর ঘুম আর স্বপ্ন দুটো মিশে একটা জগত।
রাত শেষে ভোরে পাখির ডাকে নতুন সকাল,
মৃদু বাতাস আর পাখির কলতান,
নতুন সূর্য আর ফুলের সুভাষে বাস্তব চিত্র।
কোথায় ছিলাম, কোথায় আছি?
পুরো স্বপ্নটাই যেনো বৃথা, খুব কষ্ট লাগে।
এতো ভাবনা কিন্তু কিছুই মিল নেই।
ভাবতে ভাবতে খুব হাঁপিয়ে গেছি।
সমস্ত স্মৃতি যেনো এলোমেলো, সবটা মূল্যহীন।
আমি খুব ক্লান্ত এখন একা আর সঙ্গহীন।
একাকী ক্লান্ত পথিকের বেশে, চলেছি গন্তব্যহীন পথে।
সবকিছু ছাড়িয়ে দূর থেকে দূর বহুদূর অজানা দেশে।
ক্লান্ত ক্লান্ত ক্লান্ত আমি এক ক্লান্ত পথিক।
