শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

এক মাসের মধ্যে নতুন প্রাথমিক শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো, শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং ও জবাবদিহিতা আরও কার্যকর করতে এক মাসের মধ্যে নতুন প্রাথমিক শিক্ষা নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিভাগীয় পর্যায়ে আয়োজিত কর্মশালাগুলো থেকে পাওয়া কর্মকর্তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে নতুন এ নীতিমালা তৈরি করা হবে বলে মন্তব্য করেন তিনি। রোববার ২৩ আগস্ট বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জনাব ববি হাজ্জাজ বলেন, ‘এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হলো আগামীতে আমরা কীভাবে আমাদের স্কুলগুলো দেখতে চাই। শিক্ষার পরিচালনা কীভাবে হচ্ছে? আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মনিটরিং অফিসারসরা তাদের কর্মকাণ্ড কোন আলোকে পালন করবেন, সেগুলো সম্বন্ধে মন্ত্রণালয় থেকে তাদের প্রতি যে ইন্সট্রাকশন সেগুলোর একটা ওয়ার্কশপ। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তারা কী ধরনের পরিবর্তন চান, সে বিষয়ে তাদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে তিনটি বিভাগে এ ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের মধ্যে দেশের সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মশালা থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘এই মাসের মধ্যে প্রত্যেক ডিভিশনে ওয়ার্কশপগুলো শেষ করে ফিডব্যাকের ভিত্তিতে মাসখানেকের ভেতরে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। যেটার আলোকে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অফিসার যারা আছেন; তারা তাদের কার্যক্রম পালন করবেন এবং সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার এবং প্রাথমিক সরকারি প্রাথমিক স্কুল বিদ্যালয় সবগুলো পরিচালিত হবে।’

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কাঠামো নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এক নম্বর হলো কোনো স্কুল বন্ধ করা হবে না। অষ্টম শ্রেণি পর্যন্ত যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলো পর্যায়ক্রমে ওই বছরগুলো শেষ করে দেওয়া হচ্ছে। মানে ইন-সেন্স যে একটা বছর করে টার্মিনেট করা হচ্ছে। ইন থ্রি ইয়ারস তিনটা বছরে টার্মিনেট হয়ে যাবে। প্রাথমিক আমরা আপাতত ক্লাস ফাইভ পর্যন্তই রাখছি। এবং এটা নিয়ে সামনে নীতিমালা চেঞ্জ হবার সম্ভাবনা কম।’ তবে শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন হঠাৎ করে আনা সম্ভব নয় উল্লেখ করে জনাব ববি হাজ্জাজ বলেন, ‘এখানে হঠাৎ করে কোনো চেঞ্জ আনা সম্ভব নয় এবং জাতিগতভাবে সেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বরিশাল বিভাগের কর্মকর্তাদের মতামতের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আজ বরিশাল ডিভিশনের অফিসারদের সঙ্গে বসেছি। তাদের কাছ থেকে যদি একটা শক্ত ফিডব্যাক আসে যে, বরিশাল ডিভিশনের জন্য এই জিনিসটা ভালো হতে পারে; তাহলে নিশ্চয়ই আমরা আমাদের নীতিমালায় সে জিনিসটা আনার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করব।’

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...
সর্বশেষ সর্বাধিক পঠিত