শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বোধন আবৃত্তি স্কুলের পঞ্চষষ্টিতম সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম-এর পঞ্চষষ্টিতম সমাবর্তন ২৩ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৩০ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বোধন সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে কথামালা ও সনদ বিতরণ পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রাম-এর সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোধন-এর সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি। শুভেচ্ছা জ্ঞাপন করেন বোধনের সম্মানিত নির্বাহী সদস্য আবদুল হালিম দোভাষ।পঞ্চষষ্টিতম আবর্তনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা সনদপত্র বিতরণ করেন। অতিথিরা আশা প্রকাশ করে বলেন, আজকের সনদপত্র প্রাপ্ত শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রমিত উচ্চারণে সচেষ্ট হবে। শিল্প মনস্ক হবে। এবং দেশপ্রেমিক হিশেবে নিজেদের গড়ে তুলবে।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন খ বিভাগ ও শিশু বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ যথাক্রমে- অজয় ত্রিপুরা, পুনম কানুনগোয়, শ্বেতা দে, অনন্যা বড়ুয়া , অনিরুদ্ধ চৌধুরী, পন্থী দাশ, ইনতিসার জাবেদ, আমেনা বেগম জেরিন, রিয়া বড়ুয়া, আবিদা রাইসা কানন, সৌরভ বড়ুয়া, চন্দ্রিকা বল, ফারিহা কাইয়ুম, আদিলা রাইসা কনক, অবন্তি বিশ্বাস, নকশী দত্ত, প্রিমা পাল, তুষ্টি দাশ, শারমিন সুলতানা, সায়মা সুলতানা তামান্না, সুদীপ্তা চৌধুরী, বিভান দাশ সার্থক, আয়েশা আমান, অনংশা চৌধুরী, বেদত্রয়ী, অদ্রিক ঘোষ বর্ণ, নির্ঝর চৌধুরী, নিপূর্ণা লালা, নানজিবা ইবনাত নাওয়াল, রাজভিকা দাশ, বৃত্তাশা নন্দী, রণবিজয় দাশ, লিয়ানা বড়ুয়া ইরা, স্বয়ংপূর্ণ সরকার, শায়ান নূর ওবায়েদ, অহমজিত শুভ্র প্রমুখ। পঞ্চষষ্টিতম আবর্তনের ‘খ’ বিভাগের শিক্ষার্থীরা নিজেদের গ্রন্থনায় ‘মায়ের ভাষায় লেখা ইতিহাস’ ও ‘কন্যা করুণাকণা’ শীর্ষক দুটি বৃন্দ আবৃত্তি পরিবেশন করে। আবৃত্তি দুটির মহড়া পরিচালনা করেন সুমী মল্লিক ও রুমকী চৌধুরী। আবৃত্তিশিল্পী স্মরণ ধর ও আরজু সেন শ্লোকের নির্দেশনায় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিঙেফুল ’ কাব্যগ্রন্থের ‘পিলে পটকা’ কবিতার বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন স্কুলের ছড়া ও কবিতা বিভাগের শিক্ষার্থীরা। এ পরিবেশনার মহড়া পরিচালনা করেন অর্পিতা চৌধুরী ও আরজু সেন শ্লোক। তবলায় সঙ্গত করেন আরজু সেন শ্লোক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী সন্দীপন সেন একা ও অর্পিতা চৌধুরী।

আয়োজনটির সমন্বয় করেন বোধন-এর দপ্তর সম্পাদক আবৃত্তিশিল্পী পৃথুলা চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধন-এর সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরী। অনুষ্ঠানে নেপথ্যে থেকে দায়িত্ব পালন করেন বোধন-এর সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ, অর্থ সম্পাদক অনিমেষ পালিত এবং বোধন সদস্য গৌরী নাথ, মোহাম্মদ তাহসিন, অঙ্কিতা বড়ুয়া, অনির্বাণ বণিক সহ অন্যান্য বোধন সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত