চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। শনিবার ( ২৯ আগষ্ট ) দুপুরে পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ১নং রেলগেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মোঃ ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মোঃ এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মোঃ ফরহাদ উল্ল্যাহ (১৯), মোঃ আরাফাত (২০), মোঃ ইফাত রহমান (১৯), মোঃ পারভেজ (২৫), মোঃ হায়দার (১৯), মোঃ নয়ন হোসেন ইমন (১৭), ও মোঃ আব্দুল্লাহ আরমান (১৭)।
পুরো সূত্রে জানা যায়, পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক পুলিশ ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট দুপুর সাড়ে ১২টার সময় পাঁচলাইশ মডেল থানাধীন মুরাদপুর ১নং রেলগেইটস্থ পাকা রাস্তার উপর মিছিল করার সময় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের এসব সক্রিয় কর্মীদের গ্রেপ্তার করা হয়। এসংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
