শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

নেপালে মৃত বেড়ে ৬২৬, নিখোঁজ ২৫০০

অনলাইন ডেস্ক

কাঠমান্ডু, নেপাল: চীন সীমান্তে হিমবাহ ধস এবং তার জেরে সৃষ্ট বরফ-পাথরের প্রলয়ঙ্করী স্রোত কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে নেপালকে। বুধবার মধ্য নেপালের রাসুয়া-সহ বিস্তীর্ণ অঞ্চলে যে ভয়াবহ হড়পা বান আছড়ে পড়েছিল, তার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মহাপ্রলয়ে এখনও পর্যন্ত অন্তত ৬২৬ জনের মৃত্যু হয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে নিখোঁজের পরিসংখ্যান। তিব্বত ও নেপাল মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের কোনও খোঁজ মিলছে না। রাস্তাঘাট, সেতু, জনপদ থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার জলবিদ্যুৎ প্রকল্প কার্যত জলের তোড়ে তাসের ঘরের মতো ভেসে গিয়েছে সবকিছু।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারের তুলনায় নিখোঁজের সংখ্যা এক ধাক্কায় হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে। চীনা সংবাদসংস্থা সিনহুয়া-র পরিসংখ্যান অনুযায়ী, নেপাল ও তিব্বত মিলিয়ে মোট ২,৪৭৮ জন নিখোঁজ। এর মধ্যে নেপালে ১,৯২৪ জন এবং তিব্বতে ৫৫৪ জনের কোনও খোঁজ নেই।

নেপালের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ভিন দেশি কর্মী রয়েছেন। পাশাপাশি চীনের তরফে জানানো হয়েছে, সীমান্তের ওপারেও ২৬০ জন বিদেশির খোঁজ মিলছে না। নেপাল পর্যটন পর্ষদ জানিয়েছে, এখনও পর্যন্ত মাত্র ১২১ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিব্বতেও নতুন করে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে।

রাস্তাঘাট পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় চিনা উদ্ধারকারী দল শুক্রবার গিয়ে পৌঁছয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জিরং সীমান্ত। ২১ জনের একটি দল এবং স্নিফার ডগ নিয়ে দড়ি বেঁধে জঙ্গল ও খাড়া পাহাড় পেরিয়ে সেখানে পৌঁছন তাঁরা। কিন্তু শুক্রবার নতুন করে বিপত্তি দেখা দেয়।

বন্যার ফলে জমা জল একটি বিশাল হ্রদের আকার নিয়েছিল, যা উপচে পড়ে লেন্দে খোলা ও ত্রিশূলী নদীতে মিশতে শুরু করে। জলস্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আতঙ্ক তৈরি হয়। তড়িঘড়ি সাধারণ মানুষ ও উদ্ধারকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। সতর্কতা হিসেবে প্রায় তিন ঘণ্টা উদ্ধারকাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হয়। জলস্তর কিছুটা কমার পর ফের তল্লাশি শুরু হলেও, আবহাওয়া ও ভূপ্রকৃতি পদে পদে বাধা তৈরি করছে।

নেপাল প্রশাসন বর্তমানে নদীর উজানে তৈরি হওয়া দু’টি ‘ব্যারিয়ার লেক’ বা অবরুদ্ধ হ্রদের দিকে কড়া নজর রাখছে। আধিকারিকদের মতে, এই হ্রদগুলির জল পুরোপুরি না নামা পর্যন্ত বন্যার ঝুঁকি থেকেই যাচ্ছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, দ্বিতীয় হ্রদটি ক্রমাগত আকারে বড় হচ্ছে, অথচ জল বেরনোর কোনও পথ নেই। চীনা বিশেষজ্ঞদের সতর্কতা, এই অঞ্চলের একাধিক হিমবাহ সৃষ্ট হ্রদ আগামী দিনে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। সব মিলিয়ে, কবে এই মৃত্যুমিছিল ও ধ্বংসলীলা থামবে, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নেপালবাসীর।

সংবাদ সূত্র – কলকাতা নিউজ২৪.কম

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...
সর্বশেষ সর্বাধিক পঠিত