শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সংসদ সদস্য আবু সুফিয়ানের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার ৩১ আগষ্ট বিকেলে চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, “ক্রীড়া হোক পেশা, পরিবার পাবে ভরসা”—এটি শুধু একটি স্লোগান নয় বরং খেলাধুলাকে তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বিএনপি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং বিদ্যালয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর লাবু, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলম, মো. মহিউদ্দিন, সদস্য সচিব জাহেদুল হক, সাদেকুর রহমান রিপন, দিদারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল সগীর, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম নিরব, আব্দুল মান্নান প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত