শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ছবি: কমল দাশ

বন্দরনগরী চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা থেকে হিন্দুদের সম-অধিকার ও নিরাপত্তার দাবি উঠে এসেছে। আজ শুক্রবার ৪ আগষ্ট সকালে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বর্ণিল শোভাযাত্রাটি আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে লালদিঘীর পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, বৌদ্ধ মন্দির, মোমিন রোড ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে শেষ হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই শোভাযাত্রায় হাজার হাজার হিন্দু ভক্ত অংশ নেয়।

শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন পর্বের ঘটনার আদলে সেজে শোভযাত্রায় আসেন ভক্তরা। অনেকের হাতে দেখা যায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

শোভাযাত্রার অনুষ্ঠানে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, “এই শোভাযাত্রার মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের যে বাণী- ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’, সেই বাণীকে মাথায় রেখে এগিয়ে যেতে চাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই দেশটিকে পরিচালনা করতে চাই।” পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, “যে অসাম্প্রদায়িক এবং সাম্য ও মৈত্রীর বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বার্তা আমরা এই মহাশোভাযাত্রা থেকে দিতে চাই। প্রধানমন্ত্রী যে রেইনবো নেশনের কথা বলেছেন, তাতে সকল ধর্মের মানুষের সম-অধিকার ও নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের দাবি। বাংলাদেশি হিসেবে মৌলিক অধিকারগুলো যেন লঙ্ঘিত না হয়। সনাতনীরা যেন শান্তিতে নিরাপদে থাকতে পারে। তাদের চাকরিসহ অন্যান্য অধিকার যেন বাংলাদেশি হিসেবে পায়।”

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, উদ্বোধক হিসেবে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগরের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমানের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। সকালে বেলুন উড়িয়ে আন্দরকিল্লা মোড় থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হয়। ঢাক ঢোল বাজিয়ে, বাঁশির সুরে নানা সাজে সজ্জিত ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে র‌্যালিতে অংশ নেয়।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত