শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে জেমিসনকে মডেল হাসপাতালে পরিণত করতে সকলের সহযোগিতা কামনায় শামীম

নিজস্ব প্রতিবেদক

জেমিসন হাসপাতালকে বাংলাদেশের একটি উন্নত ও মডেল হাসপাতালে পরিণত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম। তিনি বলেছেন, আমি দায়িত্ব গ্রহণের পর হাসপাতালটি একাধিকবার পরিদর্শন করেছি। এখানকার সম্ভাবনা ও সীমাবদ্ধতা দেখেছি।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা সম্ভব বলে মনে করেন তিনি। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুরে নগরের আন্দরকিল্লায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক প্রতিষ্ঠান। দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম জেলা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন কমিটি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের বিশেষ সাধারণ সভায় (ওজিএম) আছিফ-জাহাঙ্গীর পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচিতরা হলেন: ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর ও অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।

নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, ‘আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। সকল সদস্য ও স্বেচ্ছাসেবকের সহযোগিতায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চাই। জেমিসন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সদস্যরা আমাদের প্রতি যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা সম্মানের। আমরা সেই আস্থার মর্যাদা রক্ষা করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করা এবং জেমিসন হাসপাতালের সেবার মান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। এ জন্য আজীবন সদস্য, বার্ষিক সদস্য, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত