গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগিয়ে মোট ২২ লাখ কর্মসংস্থান করা হবে : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
43
ফইল ফটো : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্পসহ গ্রামীণ অর্থনীতিকে কাজে লাগিয়ে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন কর্মসূচির আওতায় আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার ৭ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে ‘ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসংস্থান ব্যাংক ইতিমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান হলে মোট ২২ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে বড় শিল্প ও বড় প্রকল্পের পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প এবং গ্রামীণ অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ দেশের অনেক পরিবার তিন-চার প্রজন্ম ধরে একই ধরনের ব্যবসা বা পেশার সঙ্গে যুক্ত। প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও বাজারসংযোগের সহায়তা পেলে এসব ছোট উদ্যোগই একসময় বড় ব্যবসায় পরিণত হতে পারে। সৃজনশীল খাতের বিকাশে শুধু ঋণ দেওয়াই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি বলেন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের ডিজাইন, ব্র্যান্ডিং ও বিপণনেও সহায়তা দিতে হবে। এর মাধ্যমে ১০০ টাকার একটি পণ্যকে ২০০ থেকে ৩০০ টাকার পণ্যে উন্নীত করা সম্ভব। আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করতে পারলে অ্যামাজন, আলিবাবাসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো বিশ্ববাজারে বিক্রি করা সম্ভব। এতে উদ্যোক্তাদের আয় বাড়ার পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানও তৈরি হবে।অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। এর মাধ্যমে শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...