শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে বকেয়া বেতন না দিলে বেপজা’র সামনে আমৃত্যু অনশনের ঘোষণা শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে মডিস্ট ইপিজেড লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকদের পক্ষ থেকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারখানার আর্থিক কার্যক্রম তদন্ত এবং প্রয়োজনে কারখানা নিলামের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানানো হয়।

এসময় আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামী ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ের সামনে আমৃত্যু অনশন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধনে সমন্বয়কারী মো. এরশাদ হোসেন ছাড়াও মো. সাজু মিয়া, মো. ফয়সাল হোসেন, শাহিনুর বেগম ও সেলিনা আক্তারসহ কারখানাটির বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের কাছেও স্মারকলিপি দিতে যান।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...
সর্বশেষ সর্বাধিক পঠিত