শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে বিয়ের দুই মাস না যেতেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বিয়ের দুই মাস না যেতেই সাদিয়া ইসলাম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার বিকেলে হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা এলাকার হাবিব ভিলার নিচতলার একটি ভাড়া বাসা থেকে এ লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়া তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং নিজের কষ্টের কথা জানিয়েছিলেন। নিহত সাদিয়া উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা এবং নিহতের স্বামী আসিফ রাউজান উপজেলার গহিরা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে বিচ্ছেদের পর আসিফের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা হাটহাজারীর ওই বাসায় বসবাস করছিলেন। গত ৩১ আগস্ট তারা নতুন বাসাটিতে ওঠেন।

সোমবার দুপুরে আসিফ মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। বিষয়টি তিনি বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক বাসায় গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় সাদিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবারের এক সদস্য বলেন, মৃত্যুর কয়েক দিন আগে সাদিয়ার সঙ্গে তাদের কথা হয়েছিল। তখন সে কিছুটা মানসিক কষ্টের কথা জানিয়েছিল। পরিবারের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দিয়ে দ্রুত দেখা করার কথা বলা হয়েছিল। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত