শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ক্রিকেট লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা বিসিবি’র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা ক্রিকেট লীগ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ করে দিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে নেমে লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটি। সিজেকেএস অ্যাডহক কমিটিকে দেওয়া এক চিঠিতে জেলা ক্রিকেট লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে লীগ সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।

বিসিবির এমন উদ্যোগে চট্টগ্রামের ক্রিকেটে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, নিয়মিত জেলা লীগ হলে স্থানীয় ক্লাব ও ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চও তৈরি হবে।

চট্টগ্রাম থেকে অতীতে জাতীয় পর্যায়ে অনেক ক্রিকেটার উঠে এলেও নিয়মিত জেলা ক্রিকেটের কার্যক্রম না থাকায় প্রতিভা বিকাশের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। জেলা লীগ পুনরায় চালু হলে সেই ঘাটতি অনেকটা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বিসিবির আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় লীগ আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে মনে করছেন সিজেকেএস সংশ্লিষ্টরা। এখন মাঠ, ক্লাব অংশগ্রহণ, সূচি ও অন্যান্য সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে লীগকে প্রতিযোগিতামূলকভাবে মাঠে নামানোর অপেক্ষা। চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন পর জেলা লীগ ফেরার খবরে ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা ও সংগঠকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সংশ্লিষ্টদের আশা, নিয়মিত জেলা ক্রিকেটের মাধ্যমে চট্টগ্রাম থেকে ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।

বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো এবং মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে ন্যাশনাল পাইপলাইনকে সমৃদ্ধ করার মানসে বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রয়োজনীয় ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, নিয়মিত জেলা ক্রিকেট লীগসহ অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত