শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাসস

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর চেষ্টা করছে। এ মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত নিরাপদ অবস্থানে রয়েছে।গতকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের সার্সন রোডে বিপিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা বলেন। নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন ড. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত মার্চ থেকে জুলাই পর্যন্ত বেশি দামে তেল কিনে কম দামে বিক্রি করা হচ্ছে। এ কারণে প্রায় ২০ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিতে হয়েছে। ডিসেম্বর পর্যন্ত হয়তো আরও ১১ হাজার কোটি টাকার মতো লাগতে পারে। এটা সরকারের আমদানি ব্যয়ের ওপর একটা চাপ। তবুও সরকার জনগণের প্রয়োজনে এই চাপ নিচ্ছে। এ অবস্থায় বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্যও একটা নীতিমালা করা হচ্ছে। যেন আমরা নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ ধরে রাখতে পারি।’

বিপিসির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান বৈশ্বিক যে সংকট তাতে তো আসলে আমাদের হাত নেই। হরমুজ সমস্যা ছিল, এখন নতুন করে বাব-এল-মানদেব হলো, আবার ইস্ট-ওয়েস্ট হলো। তো সব মিলিয়ে আমাদের এই চ্যালেঞ্জগুলোর সামনে পড়তে হচ্ছে। তারপরও আমরা নিশ্চিত করতে চাই ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা পজিশনে আসছি। যে গ্যাপটা আছে, আমরা চেষ্টা করছি বিপিসির যে সক্ষমতা তা দিয়ে মোকাবিলা করতে। এখন পর্যন্ত আমাদের তেলের কোনো সংকট নেই এবং আমরা ডিসেম্বর পর্যন্ত অনেকটাই নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘চ্যালেঞ্জ তো একটা শর্ট টার্ম, এখন যে সময়ের মধ্যে আছি স্বল্প সময়ের। তারপরে আবার যে বিশেষ করে তেল প্রকিউরমেন্টটাই তো বড় ধরনের চ্যালেঞ্জ, সেটা যেন কোনো ধরনের ডিসরাপশন না হয় যা যা লাগে সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। আর যেটা মধ্য অথবা দীর্ঘমেয়াদি যে কার্যক্রমগুলো আছে, দীর্ঘমেয়াদে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ করে পেট্রোলিয়াম সাইডে, সেগুলোর জন্য আমরা একেবারেই আন্তরিকভাবে চেষ্টা করে যাব। আমরা আশা করি থার্ড টার্মিনাল ডিসেম্বরে চালু হবে, তখন ওখানে আমাদের জ্বালানি দিতে কোনো সমস্যা হবে না।’

এলপিজি আমদানি প্রসঙ্গে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের কিন্তু দুইটা স্টেজ আছে। একটা স্টেজ হলো এফএসইউ, মাতাবাড়িতে এটা এনে, তারপরে আমরা এখানে এলপিজি বাল্ক সাইজে অর্থাৎ ভিএলজিসি’র মাধ্যমে নিয়ে আসব। নিয়ে আসার পরে তা অপারেটরের মাধ্যমে দেব মার্কেটিং করার জন্য। আরেকটা ছিল একটা শর্ট একটা টার্মে যাতে আমরা কিছু নিয়ে আসব, আমাদের সাথে যাদের চুক্তি হয়েছে তাদেরকে আমরা সাপ্লাই দেব। এই দুইটা সিস্টেম ছিল। এখন এর মধ্যে শর্ট যেটা, সেটা আমরা ইনশাআল্লাহ এই মাস শেষে একটা রেজাল্ট পাব। হয়তোবা একটা পার্সেল চলে আসবে। আর যেটা ভিএলজিসি’র মাধ্যমে একটা বাল্ক সাইজের একটা শিপ আসবে, সেটা আমরা আশা করছি এই বছরের শেষের দিকে, ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে চলে আসবে। আমাদের এখানে এফএসইউ-টা ভিড়াতে পারলে বা সেটা যদি পসিবল হয়, তাহলে খুব শিগগির আমরা ইমপোর্ট করতে পারব। এটাতে কাজ চলছে, ফিজিবিলিটি স্টাডি চলছে যে এটার মধ্যে কতটুকু আমরা কাজটা করতে পারব।’

মতবিনিময় সভায় বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সূত্র – বাসস

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত