শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ক্লাস্টারের জন্য আয়োজিত সাংবাদিকতা শিক্ষক ও শিক্ষার্থীদের এই আঞ্চলিক সম্মেলনটি ডিডব্লিউ একাডেমি এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক-এর সহযোগিতায় এবং জার্মান কোঅপারেশন এর অর্থায়নে চন্দনাইশে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে সোমবার অনুষ্ঠিত হয়। এই সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী একাডেমিক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইয়াসির সিলমী।অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রো ভাইস-চ্যান্সেলর এবং সিজেন-এর চেয়ারপারসন অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো। লেকচারার তাসনুভা তাহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. এস.এম. শোয়েভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম এবং ডিডব্লিউ একাডেমির প্রতিনিধি জিমি আমির (প্রজেক্ট কো-অর্ডিনেটর) ও আসমা হাশেমী (প্রজেক্ট অ্যাসোসিয়েট, এশিয়া ও ইউরোপ)। এই আয়োজনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার সরওয়ার কামাল। উদ্বোধনী পর্বের পর অংশগ্রহণমূলক একাডেমিক সেশনগুলো শুরু হয়।

অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো মূল ‘রিসার্চ মেন্টরিং সেশন’ পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের গবেষণাবিষয়ক মূল্যবান নির্দেশনা প্রদান করেন। এই সেশনটি সঞ্চালনা করেন ইয়াসির সিলমী। বিকেলে অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলামের পরিচালনায় ‘অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একটি মানসম্মত এবং সুগঠিত একাডেমিক গবেষণা প্রস্তাবনা তৈরির জন্য প্রয়োজনীয় কৌশলগত দক্ষতা প্রদানের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। দিনের কার্যক্রমে একটি বিশেষ সিজেন ক্যাম্পেইন অন্তর্ভুক্ত ছিল, যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জুড উইলিয়াম আর. হেনিলো এবং ডিডব্লিউ একাডেমির জিমি আমির ও আসমা হাশেমী। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক পর্যায়ের সাংবাদিকতা শিক্ষকদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক বৃদ্ধি, রিসোর্স শেয়ারিং এবং সহযোগিতামূলক উদ্যোগকে উৎসাহিত করা। অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে আঞ্চলিক ক্লাস্টার মিটিংটির আনুষ্ঠানিক সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে জ্যাকস কালচারাল ক্লাবের সদস্যদের আয়োজনে ও পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত