শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এমপি সাঈদ আল নোমানের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, লালখান বাজার, টাইগারপাস, চৌমুহনী, আগ্রাবাদ, বড়পুল, নয়াবাজার মোড় ও সাগরিকা মোড় এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলসহকারে শান্তিপূর্ণ অবস্থান করতে দেখা যায়। কর্মসূচিতে নেতাকর্মীরা শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এ বিষয়ে এমপি সাঈদ আল নোমান বলেন, “আমাদের সংগ্রাম কোনো ক্ষণিকের কর্মসূচি নয়, আমরা অন্ধকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। কারণ আলোকে তার প্রকৃত অর্থ বুঝতে হলে অন্ধকারকেও চিনতে হয়। অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে। তাই বিনীত অনুরোধ, চলমান কর্মসূচি শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংহতভাবে অব্যাহত রাখুন।”

জাতীয়তাবাদী সকল সহযোদ্ধার প্রতি আহ্বান জানিয়ে সাঈদ আল নোমান বলেন, “জাতীয়তাবাদী সকল সহযোদ্ধা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুসংহত অবস্থান বজায় রেখে চলমান কর্মসূচি অব্যাহত রাখুন। এটি শুধু আমার নয়, এটি জনগণেরও অনুরোধ। সেই প্রায় ১৮ বছরে সংঘটিত দেশবিরোধী অধ্যায় নিশ্চয়ই কেউ ভুলিনি; ঐক্য, সংযম ও গণতান্ত্রিক শক্তিতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান অটুট রাখুন।”

কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও চট্টগ্রাম ১০ আসনের বিএনপি এবং অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত