শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত ‘মানবতার কল্যাণে মহীয়সী নারী মাদার তেরেসা’ শীর্ষক আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে একজন পরিচ্ছন্ন ও দক্ষ সরকারী কর্মকর্তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক ও সনদপত্র প্রদান করা হয়। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল কর্তৃক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন রাষ্ট্রীয়একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মোঃ রোকন উদ-দৌলা। এতে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের উপদেষ্টা এ টি এম মমতাজুল করিম।

উল্লেখ্য যে, মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ডপ্রাপ্ত আরিফ হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র। তিনি ১৯৯৩ সালে সরকারি চাকরিতে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ে জনসেবার পাশাপাশি তার নিজ এলাকায় জনসেবামূলক কাজে সহযোগিতা করে আসছেন। আরিফ হোসেন মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড পেয়ে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত