শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন আধুনিক যুগ। ঘরে বসেই শিল্প কারখানা ইয়ার্ড ক্যামেরায় দেখা যায়। প্রযুক্তি সুযোগ দিয়েছে, ব্যবহার করুন। গতকাল সকালে নগরীর হোটেল আগ্রাবাদে ‘বাংলাদেশে টেকসই জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বিষয়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি মারাত্মক দুর্ঘটনা প্রতিরোধে সেইফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন সাসটেইনেবল শিপরিসাইক্লিং ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পানির দামে ক্যামেরা পাওয়া যায়। এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায়। ইন্টারনেট কানেকশন দেন, মোবাইলে দেখবেন। তাহলে নিজে দায়মুক্ত থাকবেন। অভিজ্ঞতাকে বেশি বিশ্বাস করবেন না। যিনি কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি সজাগ হোন। আগামীতে বিলিয়ন ডলারের ব্যবসা হবে জাহাজভাঙা শিল্পে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, আমাদের জাহাজভাঙা শিল্প পুরোনো। গ্রিন শিপব্রেকিং ইয়ার্ড হচ্ছে। শিল্প যান্ত্রিক দানবের মতো। একটু অসতর্ক হলে বিপদ। আমি আনন্দিত হই, আশাবাদী হই সরকার কাজ করছে। একটা সময় জিরো ক্যাজুয়ালিটি হবে এ শিল্পে। সরকারের রেগুলেটরি দপ্তরগুলো আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে।

বিএসবিআরএ সভাপতি মোহাম্মদ মহসিন সাংবাদিকদের বলেন, গ্রিন শিপ ইয়ার্ডে বিপদের পরিমাণ আগের তুলনায় কমে গেছে। আগের তুলনা করলে দায়ভার আমাদের ঘাড়ে বেশি পড়ে যাচ্ছে। সহসা যে ঘটনাটি ঘটল তার জন্য আমাদের কোনো ধরনের মানসিক প্রস্তুতি ছিল না। নতুন একটি অভিজ্ঞতা। এর আগেও দুইটি ব্যালাস্ট ট্যাংক কাটা হয়েছিল কোনো বিপদ হয়নি। দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা একটি নতুন শিক্ষা পেলাম, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না হয় সেই কাজটি কীভাবে করা যায়। শিল্প মন্ত্রণালয়সহ অন্যান্য গভর্নিং বডি আমাদের অনেক সহযোগিতা দিয়েছে। বর্তমান সরকারের যে সহযোগিতা আমরা পাচ্ছি সেটি আমাদের দিকনির্দেশনা দিচ্ছে ভবিষ্যতে যাতে আরও নিরাপদে শিপ রিসাইকেল করার যায় তার পথ তৈরি করা সহজ করছে।

জাহাজ তৈরিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের কিছু নীতিমালা থাকে। আপনাকে ঠিক করতে হবে ২০-২৫ বছর পর জাহাজটি কোথায় রিসাইকেল করা হবে। রিসাইকেল ফ্যাসিলিটি পরিবেশবান্ধব কিনা। সে ক্ষেত্রে কিছু দায়ভার ম্যানুফেকচারারের ওপরও পড়ে। আমরা আশা করি সরকারের উদ্যোগগুলো আমাদের একটা নিরাপদ পর্যায়ে নিয়ে আসবে যাতে আমরা নিরাপদে পরিবেশবান্ধব ইয়ার্ডে শিপ রিসাইকেল করতে পারব।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত