রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২ আগস্ট ধুমধাম করে অনুশ্রীর জন্মদিন পালন করা হয়। গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ইমপেরিয়াল হাসপাতালে মারা যায় সে। রাতেই তাকে সীতাকুণ্ডের শংকর মঠের মহাশ্মশানে সৎকার করা হয়।

জানা গেছে, জ্বর আক্রান্ত হওয়ার পর ১৪ সেপ্টেম্বর অনুশ্রীকে প্রথম স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। অনুশ্রীর পিতা সুবল বলেন, মেয়ের পরীক্ষার রিপোর্ট ভালো ছিল। কিন্তু মুখে খেতে পারছিল না। শুক্রবার তাকে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করি। বিকেলে রিপোর্টে প্লাটিলেট কমে সাড়ে ২৩ হাজারে দাঁড়ায়। তখন ডাক্তাররা বললেন, তাকে শিশুদের আইসিইউতে ভর্তি করতে হবে।

সুবল চন্দ্র মেয়েকে নিয়ে ডায়াবেটিস হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন আইসিইউর জন্য। মেডিকেল সেন্টার, মেট্রোপলিটন হাসপাতাল, সার্জিস্কোপ, মা ও শিশু হাসপাতাল কোথাও আইসিইউ খালি পাননি। পরে বাধ্য হয়ে ইমপেরিয়াল হাসপাতালে ভর্তি করে। সুবল বলেন, ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে শুক্রবার রাত ১টার দিকে মেয়েকে দেখতে যাই। মেয়ে তখন আমাকে বলে বাবা আমি বাসায় যাব।

সুবল বলেন, চিকিৎসকেরা দুপুরে ডেকে বলেন, তাকে লাইফ সাপোর্টে দিতে হবে। আমি বুঝতে পারলাম আমার মেয়ে চলে যাচ্ছে। শনিবার বেলা ৩টা ২২ মিনিটে সুবল চন্দ্র দাশ আবার স্ট্যাটাস দেন, আমার অনুশ্রী লাইফ সাপোর্টে।দুই ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টায় সুবল মেয়ের মৃত্যুসংবাদ সামাজিক মাধ্যমে তুলে ধরেন, আমার মেয়ে অনুশ্রী আর নেই। দিবাগত রাত পৌনে ৪টায় মেয়ের শেষযাত্রার ছবি দিয়ে সুবল আবার লিখেন, আমার মামণি অনুশ্রীকে কত সুন্দর করে সাজিয়ে দিলাম বাবার কত আদরের মেয়ে ছিল ঈশ্বরের চরণে শেষ বিদায় দিয়ে আসলাম। সুবল বলেন, শনিবার দুপুরে লাইফ সাপোর্টে দেওয়ার আগে মেয়ে অনেক কষ্টে আমাকে শুধু বলেছে, বাবা আমি বাসায় যাব। আমার কলিজা চলে গেছে। আমার কলিজাকে আমি শত চেষ্টা করেও বাঁচাতে পারিনি।

সম্পর্কিত খবর

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত