শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

চসিকের ট্রেড লাইসেন্সের ফি আত্মসাৎ, অভিযোগ তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের লাইসেন্সের ফি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এক কর্মচারী বিরুদ্ধে। সম্প্রতি সময়মতো লাইসেন্স সরবরাহ না করায় বিষয়টি জানাজানি হয়। এছাড়াও নিজের সার্কেল বা কর্মক্ষেত্রের বাইরে গিয়ে লাইসেন্স তৈরি করে দেয়ার কথা বলে অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর এসব অভিযোগ তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত রাজস্ব বিভাগের সার্কেল-৭ এর লাইসেন্স পরিদর্শক মো. নিজাম উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় বিভাগে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার চসিকের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশ থেকে এতথ্য জানা যায়।

চসিকের কর্মকর্ত-কর্মচারী সূত্রে জানা যায়, মো. নিজাম উদ্দীন দীর্ঘদিন ধরে লাইসেন্স তৈরি করে দেয়ার কথা বলে সেবা গ্রহীতাদের কাছ থেকে অর্থ নিয়ে আসছেন। তারা লাইসেন্সের কপি খুঁজলে আজ দিচ্ছি বা কাল দিচ্ছি বলে দীর্ঘদিন সময়ক্ষেপণ করছেন। এছাড়া নিজাম উদ্দীনের কর্মক্ষেত্রের বাইরে অর্থাৎ সার্কেল-৭ এর বাইরে গিয়েও অর্থ নিয়েছেন বলে জানা যায়। এখনো পর্যন্ত কতজন গ্রাহক থেকে অর্থ নিয়েছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে চসিকের একাধিক কর্মচারী বলেন, অর্ধশতের বেশি গ্রাহক থেকে নিজাম অর্থ আদায় করেছেন। সবগুলো অভিযোগ আমলে নিয়ে তদন্ত করলে সব জানা যাবে।

চসিকের সংশ্লিষ্ট দপ্তরের নথি অনুযায়ী, লাইসেন্স প্রদানের লক্ষ্যে সেবা গ্রহীতাদের কাছ থেকে নিয়মমাফিক বা নির্ধারিত অর্থ গ্রহণ করলেও মো. নিজাম উদ্দিন যথাসময়ে তাদের লাইসেন্স সরবরাহ করেননি। এছাড়া নিজের সার্কেল বা কর্মক্ষেত্রের বাইরে অবস্থিত এলাকার মালিকদের কাছ থেকেও লাইসেন্স তৈরি করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, অর্থ নেওয়ার পর নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করে সেবা গ্রহীতাদের দীর্ঘদিন ধরে হয়রানি করা হয়েছে। এ বিষয়ে রাজস্ব বিভাগে বিভিন্ন অভিযোগ পাওয়ার কথা নথিতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করতে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে চসিক। গত ২২ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগগুলো তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, রাজস্ব বিভাগের লাইসেন্স পরিদর্শকের বিরুদ্ধে লাইসেন্স ফি গ্রহণ করে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এ বিষয়ে কিছু অভিযোগ আসে আমাদের কাছে। এসব অভিযোগ তদন্তে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সম্পর্কিত খবর

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

জাতিসংঘে ভাষণ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী : যুদ্ধ – সংঘাত বন্ধ করার উপর গুরুত্বারোপ

ছবি : অনলাইন হতে সংগৃহীত যুদ্ধ-সংঘাত বন্ধ করে আলোচনা, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেছেন,...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...
সর্বশেষ সর্বাধিক পঠিত