শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহে নিষ্পত্তি হয়েছে ১৯৭টি। অর্থাৎ ময়মনসিংহের তুলনায় চট্টগ্রামে ২৮৯টি বেশি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অভিযোগ ব্যবস্থাপনা ব্যবস্থার (জিআরএস) ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে ১৯ মে থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে জমা পড়া ও নিষ্পত্তি হওয়া অভিযোগের তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে চট্টগ্রামে মোট ৮৮২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৪৮৬টি নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির হার ৫৫ শতাংশ। সংখ্যার হিসাবে চট্টগ্রামের পর রয়েছে ময়মনসিংহ। সেখানে অভিযোগ নিষ্পত্তি হয়েছে ১৯৭টি, হার ৪১ শতাংশ। এ ছাড়া পাবনায় ১৭০টি, বগুড়ায় ১৬২টি, যশোরে ১৬০টি, নোয়াখালীতে ১৫৭টি, ঢাকায় ১৪৪টি এবং রাজশাহীতে ১৪৩টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে।

সারা দেশে একই সময়ে মোট ১৫ হাজার ২০১টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪ হাজার ৩৮৪টি এবং অনিষ্পন্ন রয়েছে ১০ হাজার ৮১৭টি। জাতীয় পর্যায়ে অভিযোগ নিষ্পত্তির হার ২৯ শতাংশ। সেই হিসাবে চট্টগ্রামের নিষ্পত্তির হার জাতীয় গড়ের চেয়ে ২৬ শতাংশ পয়েন্ট বেশি। অনলাইনে অভিযোগ নিষ্পত্তির বিষয়ে জানতে চট্টগ্রামের দুই অভিযোগকারীর সঙ্গে কথা বলা হয়েছে।

চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি কার্যালয়ের অধীন একটি অভিযোগের আবেদনকারী শফিকুল ইসলাম খান বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে গিয়ে সমস্যায় পড়ার পর তিনি জিআরএসে অভিযোগ করেন। পরে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) তাঁর সঙ্গে ফোনে কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, তাঁর ভূমি উন্নয়ন কর পরিশোধের সমস্যার সমাধান হয়েছে এবং তিনি অনলাইনে দাখিলাও পেয়েছেন। হাটহাজারী উপজেলার আরেক অভিযোগকারী নুরদ্দীন বলেন, অনলাইনে অভিযোগ করার পর তাঁর সমস্যার সমাধান হয়েছে। পরে ডাকযোগে তিনি নামজারি খতিয়ান পেয়েছেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের অনেক মামলা ও বিরোধের পেছনে ভূমিসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব জটিলতার কারণে নাগরিকদের যেন মামলা, হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য ভূমিসংক্রান্ত অভিযোগ ও সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসক বলেন, নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং ভূমিসেবা সহজ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ অনলাইনে দাখিলের সুযোগ রয়েছে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তাও দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর

ডেঙ্গু প্রতিরোধে দরকার জনসচেতনতা: সাঈদ আল নোমান এমপি

ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, জনসচেতনতা ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল...

অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদ মন্ত্রী

চট্টগ্রাম : পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

১ দিনেই হামে ১১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত আরো ১ হাজার ২৭০ জন। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে...

চুয়েট উপাচার্যকে পুনর্বহালের দাবিতে সোমবার থেকে আন্দোলন, কমপ্লিট শাটডাউনে শিক্ষার্থী

চট্টগ্রাম : উপাচার্যকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। তারা অপসারিত উপাচার্য অধ্যাপক ড....

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...
সর্বশেষ সর্বাধিক পঠিত