শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাংবাদিক শামসুল আলম বাবু’র মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ( সিইউজে) সদস্য, সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু আর নেই। ইন্নালিল্লাহি—রাজিউন। বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ গভীর শোক প্রকাশ করেন। একই সাথে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সিইউজের পক্ষ থেকে। নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা শামসুল আলম বাবু দীর্ঘদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইতে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে ছুটেছেন । সাংবাদিকতায় তাঁর কর্মতৎপরতা স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন সিইউজের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শুক্রবার ( ২৫ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ ও ম. শামসুল ইসলাম, চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ব্যুরো প্রধান আলমগীর সবুজ,এখন টেলিভিশন এর ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, জাগো নিউজ এর ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, এনটিভির সিনিয়র করসপনডেন্ট আরিচ আহমেদ শাহ, নিউজ২৪- এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, টিসিজেএ সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিবসহ টিসিজেএর সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
মৃত্যুকালে শামসুল আলম বাবু স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

দেশে ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পাঁচটি ব্যাংক হলো- কড়ি, বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক...

থাই প্রধানমন্ত্রীর সাথে জনাব তারেক রহমানের সাইডলাইন বৈঠক

ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক প্রেরিত   নিউইয়র্কে চলমান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। স্থানীয়...

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। গত চার মাসে জেলাটিতে ৪৮৬টি অভিযোগ নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা...

নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত