বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামের অপহৃত ব্যবসায়ীকে চার দিন পর উদ্ধার করলো জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

অপহরণের চার দিন পর মোহাম্মদ এহছান (৩৬) নামে এক ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে। বুধবার ২১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং অভিযুক্ত ছয়জনকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এই সময় সাবেক সেনা ও র‍্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি র‍্যাবের পোশাক পরে তাকে তুলে নিয়ে যান। পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে এহছানকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুসারে আটক ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

সম্পর্কিত খবর

৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।...

চীনের তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার...

চট্টগ্রামে আসামি ধরাকে কেন্দ্র করে এসআরবি’র ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক এক আসামিকে ধরতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে...

চট্টগ্রামে বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠালেন আদালত

চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশী থানায় পুলিশের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে করা দুই মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগাসহ ১৩ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...
সর্বশেষ সর্বাধিক পঠিত