বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চীনের তিব্বতে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) এ ভূমিকম্প আঘাত হানে।

সিইএনসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে ভূমির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।

সংস্থাটি জানায়, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

সম্পর্কিত খবর

ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কর্ম ও আচরণে প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ হাজার ২৪৮ জনকে গ্রেপ্তার করা...

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...

৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

আজ রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জাপানের রাজধানী...
সর্বশেষ সর্বাধিক পঠিত