বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

প্রতিমা বিসর্জন: ভক্তের চোখের জলে দেবীদুর্গার বিদায়

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দিনের পূজা, আনন্দ আর মিলনমেলার শেষে শুরু হয়েছে বিদায়ের পালা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বিদায়ের এই মুহূর্তে ভক্তদের প্রার্থনা, সব অশুভ দূর করে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি নিয়ে আবারও ফিরে আসবেন মা দুর্গা।

বুধবার (২১ অক্টোবর) বেলা ৩ টায় থেকে সমুদ্র সৈকতে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন।

তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করেছেন ভক্ত-অনুরাগীরা। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে আসা হয় বিসর্জনস্থলে। পতেঙ্গা ছাড়াও অভয়মিত্র ঘাট, কালুরঘাট ও উত্তর কাট্টলীর রানী রাসমণি ঘাটসহ বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে।

এবছর দুর্গাপূজায় দেবী দুর্গার মর্ত্যে আগমন হয়েছে ঘোটকে বা ঘোড়ায় এবং কৈলাসে গমন হবে নৌকায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঘোড়ায় আগমনকে মনে করা হয় সমাজে অস্থিরতা এবং পরিবর্তনের ইঙ্গিত।

অন্যদিকে নৌকায় গমনকে মনে করা হয়, জলবৃদ্ধি, অতিবৃষ্টি বা বন্যার আশঙ্কার পাশাপাশি শস্যবৃদ্ধি, উর্বরতা ও মনোবাসনা পূরণের ইঙ্গিত।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ জানান, শান্তিপূর্ণভাবে সাগরে প্রতিমা বিসর্জন দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য সৈকত ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ...

বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত  জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার পর বৈঠকের বিস্তারিত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...

সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ : আটকে পড়া পর্যটকরা নিরাপদ

ছবি : সংগৃহীত   সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার...

মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে...
সর্বশেষ সর্বাধিক পঠিত