বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ : আটকে পড়া পর্যটকরা নিরাপদ

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

এসপি বলেন, নিরাপত্তা বাহিনীর সব সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। তবে পরিস্থিতি অনুকূলে নিয়েছে প্রশাসন। অভিযান চলছে। এসপি আরও বলেন, সাজেকের পাহাড়ে যে অবরোধ, এ অবরোধের মধ্যেই সাজেকে থাকা পর্যটকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে।তবে কেউ আহত হয়নি। সেনাবাহিনী এবং পুলিশ মিলে তাদের নিরাপদ স্থানে নিয়ে গেছে।

তিনি বলেন, গত ১১ থেকে ১৫ অক্টোবর এখানে, বিশেষ করে এ সাজেকে গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ পালন করেছে। যেহেতু দুর্গাপূজা ছিল, দুর্গাপূজাকে কেন্দ্র করে এ সময়টা, বিশেষ করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ একটু শিথিল করা হয়। এর পর ২১ অক্টোবর আবার এ অবরোধটা ঘোষণা করা হয়। এতে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েন। নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে এস্কর্ট দিয়ে পর্যটকদের নিয়ে সকাল ৯টার দিকে গাড়িতে করে সাজেক থেকে রওনা হয়। সাড়ে ১০টার দিকে উজোবাজারে পৌঁছালে সেনাবাহিনী এবং পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে যেন পর্যটকরা নিরাপদে যেতে পারেন। কিন্তু অবরোধকারীরা তখন চেকপোস্টে পুলিশ এবং দায়িত্ব পালনকারী বাহিনীর ওপরে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন।

এরপর তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পর্যটকদের গাড়ি যখন সামনের দিকে এগিয়ে যায়, তখন আমরা গোয়েন্দা সূত্রে তথ্য পেয়েছি যে ইউপিডিএফের সশস্ত্র গ্রুপ পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পর্যটকরা যখন চলে যায়, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে থেমে থেমে গুলি বিনিময় হয়। দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় গুলি চলতে থাকে। ১টার পর থেকে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ চলে আসে। বর্তমানে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, মো. জসীম উদ্দীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত ও সচেতনতা বাড়ানোর গুরুত্ব দিয়েছে সিএমপি

বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের...

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থেকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী তাঁকে...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

আশা করি আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন : রাশেদ খাঁন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে এমপি পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গতরাতে...

বাংলাদেশের নতুন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত  জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার পর বৈঠকের বিস্তারিত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ...
সর্বশেষ সর্বাধিক পঠিত