বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও জনগণের সম্মিলিত সহযোগিতার প্রতিফলন। এ ধারাবাহিকতা বজায় রেখে সব ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে এসে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তাঁর এ উদ্যোগ ধর্মীয় উৎসবের প্রতি সরকারের আন্তরিকতা এবং সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। উৎসবের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সরকার যে গুরুত্ব দিয়েছে, তা দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রেখেছে।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়েছে, তা সারা বছর ধরে রাখতে হবে। কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি শারদীয় দুর্গোৎসবের সমাপ্তিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আক্তার খান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম লাবু, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাদেকুর রহমান রিপন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সালাহউদ্দিন, ওয়াসিম, কোতোয়ালি থানা মহিলাদলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা বাবুল, রাজিব নন্দী দাস, সালমান, সাজু দাশ, মিঠুন দাশ প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপির কর্মসূচী ঘোষণা

ছবি : সংগৃহীত   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারাদেশে র‍্যালি করবে বর্তমান বাংলাদেশ সরকারের বৃহত্তম শরীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।...

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময়...

আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নয়াদিল্লি, ভারত : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলাপ-আলোচনার পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার অত্যন্ত কাছাকাছি...

জোটরোর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক : বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জনাব তারেক রহমানের

ছবি : সংগৃহীত   বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী...

বাংলাদেশের বেসরকারি খাতে জাপান ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র...
সর্বশেষ সর্বাধিক পঠিত