বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

চট্টগ্রামে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন বায়েজিদ থানা পুলিশ। এসময় তাদের কাছে থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নন্দীপুর এলাকার রফিজের বাড়ির রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও রাউজান থানার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মাঝির ঘাটা এলাকার জালালী মুন্সীর বাড়ির মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।

পুলিশ সূত্রে জানা যায় , গত ১৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু (২৭) অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামের এক ব্যক্তি ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুকে ফোন করে গত ১৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের ডেকে নিয়ে যায়। পরে সাদা রঙের একটি প্রাইভেটকারে করে শ্রাবণ ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন সেখানে আসেন।

তারা জামালের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।

ঘটনার বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ হাজার ২৪৮ জনকে গ্রেপ্তার করা...

আজ থেকে দোকানপাট ও শপিং মল রাত ৮টায় বন্ধ হবে

হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির গতকাল শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...

চট্টগ্রামে পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত ও সচেতনতা বাড়ানোর গুরুত্ব দিয়েছে সিএমপি

বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের...
সর্বশেষ সর্বাধিক পঠিত