বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ শনিবার ২৪ অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে এই কঠোর হুঁশিয়ারিটি উচ্চারণ করেন তিনি।

সম্মেলন শেষে সাংবাদিকদের ধর্মমন্ত্রী জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সম্মেলনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, কেউ যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য দিতে হবে। কারণ, সমাজে ইমামদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।

সভায় উপস্থিত ইমাম সমিতির নেতারা এই সময়ে মন্ত্রী মহোদয়ের নিকট বেতন-ভাতা বৃদ্ধির দাবিসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।

সম্পর্কিত খবর

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

ছবি : সংগৃহীত   ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ...

মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তিনি দূতাবাসে উপস্থিত হয়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে...

জোটরোর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক : বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জনাব তারেক রহমানের

ছবি : সংগৃহীত   বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী...

৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ৭১ ও ২৪’র পরাজিত শক্তি একত্রিত হয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।...

চট্টগ্রামে গ্রেপ্তার হলো ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে...

গণতন্ত্রের সংগ্রামে যুবদলের ব্যাপক অবদান রয়েছে : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

ছবি : সংগৃহীত   বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম...
সর্বশেষ সর্বাধিক পঠিত