বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

হ্যারি কেইন জিতলেন ব্যালন ডি’অর

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড গত সিজনে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন। এ বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কারও জিতেছেন তিনি। বিশ্ব ফুটবলের অন্যতম মেগা তারকা কেইনের এটিই প্রথম ব্যালন ডি’অর।

২০২৬ সালের নারীদের ব্যালন ডি’অর জিতলেন স্পেন ও লন্ডন সিটি লায়নেসেস দলের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস। এর আগে ২০২১ এবং ২০২২ সালেও এই পুরস্কার জেতেন তিনি।

বছরের সেরা পুরুষ ফুটবল ক্লাবের পুরস্কার জিতেছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০২৬ সালে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতে তারা। সেরা নারী ফুটবল ক্লাবের পুরস্কার জিতেছে স্পেনের ক্লাব বার্সেলোনা। সেরা গোলকিপারের পুরস্কার জেতেন স্পেনের উনাই সিমন। স্পেন জাতীয় দল ও অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে নিয়মিত পারফর্ম করা এই তারকা গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপেও সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন।

এ বছরের সেরা কোচ নির্বাচিত হয়েছেন স্পেন জাতীয় ফুটবল দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর অসাধারণ কোচিং এর উপর ভর করেই চলতি বছর দ্বিতীয় বারের মতো স্পেন বিশ্বকাপ জয় করে এবং তারই স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।

সেরা তরুণ ফুটবলার ‘মেন’স ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড নিজের প্রতিভা ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন। এবারের ব্যালন ডি’অর-এরও অন্যতম দাবিদার ছিলেন তিনি।

সম্পর্কিত খবর

ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কর্ম ও আচরণে প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

প্রতিমা বিসর্জন: ভক্তের চোখের জলে দেবীদুর্গার বিদায়

পাঁচ দিনের পূজা, আনন্দ আর মিলনমেলার শেষে শুরু হয়েছে বিদায়ের পালা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বিদায়ের এই মুহূর্তে...

আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নয়াদিল্লি, ভারত : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলাপ-আলোচনার পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার অত্যন্ত কাছাকাছি...

সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ : আটকে পড়া পর্যটকরা নিরাপদ

ছবি : সংগৃহীত   সাজেকে অবরোধকারীদের হামলায় সেনাবাহিনীর ছয় সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট নয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার...

প্রতিষ্ঠার ৪৮ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

বাংলাদেশের রাজনীতিতে তারুণ্য বরাবরই পরিবর্তন, প্রতিবাদ ও নতুন স্বপ্নের অন্যতম চালিকাশক্তি। দেশের গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং জাতীয় রাজনীতির নানা বাঁকবদলে যুবসমাজের...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ...
সর্বশেষ সর্বাধিক পঠিত