বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ৪৪ হাজার ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত ১৫ অক্টোবর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক প্রকাশিত একটি প্রতিবেদনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত গুরুত্বপূর্ণ এই তথ্যটি ফুটে উঠেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে—

🔹 মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি: ৩০,১৮৭ জন
🔹 অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী: ৯,০৭৩ জন ।
🔹 চাঁদাবাজ ও সন্ত্রাসী: ৩,৪৪৫ জন ।
🔹 অবৈধ অস্ত্রধারী: ৭০৬ জন ।
🔹 ছিনতাইকারী, দস্যু ও ডাকাত: ৭৯৭ জন ।
🔹 কিশোর গ্যাং সদস্য: ৪০ জন।

একই সময়ে সারা দেশে ৫৫৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৬৭২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪,৫৭৬টি গুলি ও ৪৫৭টি কার্তুজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪৫৫টি মামলা হয়েছে এবং ৬৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রথম ১৮০ দিনে ৪০ হাজার ১৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মাদক কারবারিদের বিরুদ্ধে ১২ হাজার ৫৭৭টি মামলা করা হয়েছে এবং ১২ হাজার ১৮ জনকে আসামি করা হয়েছে। একই সময়ে ১৬ হাজার ৬৪৭ জন মাদকাসক্তকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ

ধর্মের শিক্ষা শুধু উৎসব উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কর্ম ও আচরণে প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

পাহাড়ের স্বাস্থ্যসেবার দুরবস্থা!

ছবি : সংগৃহীত   পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে...

একটি সুস্থ, সচেতন, কর্মক্ষম ও আত্মপ্রত্যয়ী জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ফাইল ফটো : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং...

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আগের মতোই আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। তবে...

চট্টগ্রামে এবার ৩’শ বধির ভোটার, তিন বছর পর কার্যকরী পরিষদের নির্বাচন

আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্য অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ...

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের...
সর্বশেষ সর্বাধিক পঠিত