ছবি : সংগৃহীত
পাহাড়ে এত এত উন্নয়নের পরেও কেন একজন নাগরিককে তার মৌলিক অধিকারটা পেতে এত কষ্ট করতে হয়? বান্দরবান থানচির এক গ্রাম থেকে রোগীকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে নৌকায় করে স্যালাইন দিয়ে।
নিঃসন্দেহে বাংলাদেশের পাহাড়ে বিগত কয়েকদশকে প্রচুর উন্নয়ন হয়েছে। কিন্তু উন্নয়ন বলতে কি আমরা শুধুমাত্র রাস্তা ও বড় বড় ভবন নির্মাণ অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নকেই বুঝি? মানুষের মৌলিক অধিকারের উন্নয়ন নিয়ে কি আমরা কখনো চিন্তা করবো না? মানুষের দুটো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা। পাহাড়ে দুটোরই বেহাল ব্যবস্থা। বিগত সরকার পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। কিন্তু পাহাড়ের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার তেমন একটা নজির নেই। চট্টগ্রাম মেইল পাহাড়ের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দুরাবস্থা ও তার উন্নয়নের উপায় নিয়ে ভবিষ্যতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবে।
