বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

আশা করি আগামী ২৪ ঘন্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করবেন : রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে এমপি পদ থেকে পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

গতরাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?

জনাব রাশেদ খাঁন আরও লেখেন, শেখ হাসিনার সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবুও যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনও নৈতিক ভিত্তি থাকবে না। আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।

সম্পর্কিত খবর

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

ছবি : সংগৃহীত   আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জাতীয় সংসদের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন...

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে। নতুন কমিটিতে আগের মতোই আহ্বায়ক পদে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন। তবে...

সবাই যদি সত্যি প্লাস্টিকগুলো সংগ্রহ করে, ভবিষ্যতে একটা বড় শিল্প হতে পারে : ডিসি জাহিদ

চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্লাস্টিক সংগ্রহে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে দেশে পুনর্ব্যবহারের বড় শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। এ খাতে...

প্রতিমা বিসর্জন: ভক্তের চোখের জলে দেবীদুর্গার বিদায়

পাঁচ দিনের পূজা, আনন্দ আর মিলনমেলার শেষে শুরু হয়েছে বিদায়ের পালা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বিদায়ের এই মুহূর্তে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ নেই , দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি

চট্টগ্রাম : চট্টগ্রামের কিছু এলাকায় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ...

আজ রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জাপানের রাজধানী...
সর্বশেষ সর্বাধিক পঠিত