বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

আজ রাতে জাপানের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওয়ানা দেবেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফরে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব প্রসার এবং নতুন জাপানি বিনিয়োগ আকর্ষণে জোর দেবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জাপান সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরসঙ্গী হচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মসংস্থান বিষয়ক) ড. শাকিরুল ইসলাম খান শাকিলসহ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া টিম এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে ৩ উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম জেলার তিন উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড...

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর দল

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাপান সরকারের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। সোমবার ২৬ অক্টোবর জাপানের...

অন্ধকার ভেদ করে আলোর যাত্রা, বুদ্ধের করুণায় জাগুক মানবতার মুক্তির চেতনা

চট্টগ্রামের নন্দকানন বুদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাজারো ফানুস উড়িয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা। রাতের আকাশে একের পর এক ফানুস...

প্রতিমা বিসর্জন: ভক্তের চোখের জলে দেবীদুর্গার বিদায়

পাঁচ দিনের পূজা, আনন্দ আর মিলনমেলার শেষে শুরু হয়েছে বিদায়ের পালা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। বিদায়ের এই মুহূর্তে...

জোটরোর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক : বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জনাব তারেক রহমানের

ছবি : সংগৃহীত   বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী...

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত