বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের সুবিধার্থে চলছে নানা ধরনের প্রস্তুতি।

রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন ও আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমন ও যাতায়াতের বিষয়ে নতুন নির্দেশনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্দেশনা মোতাবেক নৌপরিবহন অধিদপ্তর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না।আগামী ১ নভেম্বর ২০২৬ তারিখ হতে ১৫ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা যাতায়াত ও ভ্রমণ করতে পারবেন। টেকনাফের পরিবর্তে শুধুমাত্র নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজসমূহ চলাচল অব্যাহত থাকবে।

নির্দেশনা অনুসারে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন ৩,৫০০ (তিন হাজার পাঁচশত) জনের অধিক হতে পারবে না এবং সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সংরক্ষণ ফি বাবদ পর্যটক প্রতি ১০০ (একশত) টাকা করে দিতে হবে।

তাছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২২ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের সকল নির্দেশনাও বলবৎ থাকবে। উক্ত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ টুরিজম বোর্ড, পুলিশ সুপার (কক্সবাজার) এবং ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সম্পর্কিত খবর

দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর- পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলাকে...

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন ন্যায়বিচারের প্রতীক : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী...

৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ

ছবি : সংগৃহীত   আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে জাতীয় সংসদের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওইদিন...

আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে

নয়াদিল্লি, ভারত : দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চলা আলাপ-আলোচনার পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার অত্যন্ত কাছাকাছি...

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে প্রধানমন্ত্রী : জাপানকে ভ্যাকসিন কারখানা স্থাপনের প্রস্তাব

ছবি : অনলাইন হতে সংগৃহীত   নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী...

পুলিশের সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, পুলিশের প্রত্যেক সদস্যের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা জননিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...
সর্বশেষ সর্বাধিক পঠিত